ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

হেফাজতের তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ads

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে হেফাজতকে কোনো হরতাল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৬ মার্চ) রাতে হেফাজতে ইসলাম হরতালের ঘোষণা দেওয়ার পর তিনি এ কথা বলেন।


এর আগে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদীবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে সেখান থেকে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ ও রবিবার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় তারা।


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধীতাকারীদের বিক্ষোভে উত্তপ্ত রয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।


এ দিকে, রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দেশে এখন ভিভিআইপিরা অবস্থান করছেন। অনেক ইসলামি দল আজ মোদীবিরোধী আন্দোলন করেছে। এসব বিষয় নিয়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page